ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু ধর্ষণ-হত্যায় তিন জনের ফাঁসির রায় ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু ধর্ষণ-হত্যায় তিন জনের ফাঁসির রায় ঘোষণা ছবির ক্যাপশন: ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু ধর্ষণ-হত্যায় তিন জনের ফাঁসির রায় ঘোষণা
দেশজুড়ে আলোড়ন তোলা ময়মনসিংহের ধোবাউড়ার পাঁচ বছর বয়সী শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ঘটনার মাত্র ২৫ দিনের মাথায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আরিফ, রাকিব ও সিয়াম। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার পাঁচ বছরের কন্যা নিছামনিকে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। অপরাধের প্রমাণ গোপন করতে তাকে নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন শিশুটির মরদেহ উদ্ধারের পর তার বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। মাত্র ৯ দিনের মধ্যেই চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক তথ্য ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর নিছামনির স্বজনরা আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তবে তারা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে বলেন, এই রায় যেন ভবিষ্যতে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর দৃষ্টান্ত হয়ে থাকে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।